"Vowel"
আজকে ইংরেজীর আরেকটি মজার বিষয় নিয়ে কথা বলব।
বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার প্রশ্ন vowel ব্যতিত একটি শব্দ বলুন?
আমরা অনেকেই হয়ত এটার উত্তর দিব try,fly,cry etc.কিন্তু আসলেই কি আমাদের উত্তরটি সঠিক?
চলুন এই বিষয়ে একটু আলোচনা করা যাক।
ইংরেজি বর্ণমালায় ২৬ টি বর্ণ রয়েছে।এর মধ্যে ৫ টি vowel (স্বরবর্ণ) আর বাকি ২১ টি consonant(ব্যঞ্জনবর্ণ)।
#স্বরবর্ণ (Vowel)
☞যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার জন্যে অন্য কোনো বর্ণের সাহায্য প্রয়োজন হয় না অর্থাৎ যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে বাংলা ভাষায় তাদের স্বরবর্ণ আর ইংরেজিতে তাদের vowel বলে।
ইংরেজি বর্ণমালায় vowel ৫ টি(A,E,I,O,U).
#ব্যঞ্জনবর্ণ (Consonant)
☞যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার জন্যে অন্য কোনো বর্ণের সাহায্য প্রয়োজন হয় অর্থাৎ যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না বাংলা ভাষায় তাদের ব্যঞ্জনবর্ণ আর ইংরেজিতে তাদের Consonant বলে।
ইংরেজি বর্ণমালায় ২১ টি Consonant রয়েছে।
এখন আমার মূল বিষয়টি হলো vowel ছাড়া কি কোনো শব্দ গঠিত হতে পারে?
সঠিক উত্তরটি হচ্ছে না।তাহলে why,try,fly,cry etc. এইগুলা?
➤আসলে ইংরেজি বর্ণমালায় W ও Y এই দুটি বর্ণকে বলা হয় semi vowel.
➤যখন W,Y শব্দের শুরুতে বসে তখন এরা Consonant এর কাজ করে।
➤আবার যখন এরা শব্দের মাঝে বা শেষে বসে তখন তারা vowel এর কাজ করে।
যেমন-
1.Now
2.Eye
3.Walk
4.Yard
এখানে উদাহরণ ১ ও ২ এর ক্ষেত্রে w,y হল semi vowel যা vowel মত আচরণ করে।আর উদাহরণ ৩ ও ৪ এর ক্ষেত্রে যেহেতু w,y শুরুতে বসেছে তাই এখানে w,y হল consonant.

Comments
Post a Comment