Pronunciation of "The"
#The_এর_উচ্চারণ_কখন_'দি'_আর_কখন_'দ্যা'_হবে?
আমাদের মধ্যে আমরা অনেকেই 'The' এর সঠিক উচ্চারণ নিয়ে দ্বিধাদ্বন্দের মধ্যে থাকি।কারণ 'The' কখনো 'দি' আর কখন 'দ্যা' উচ্চারিত হয়।এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগ্রত হয় আসলে এর মধ্যে কোন উচ্চারণটি সঠিক হবে?
আসলে দুটি উচ্চারণই সঠিক কিন্তু তাদের উচ্চারণ কী হবে তা নির্ভর করে তার পরবর্তী যে word টি থাকবে তার উপর।
➤'The' কখন 'দি' উচ্চারিত হবে-
'The' এর পরবর্তী যে শব্দ বা word টি থাকবে তার প্রথম অক্ষর যদি vowel (a,e,i,o,u) হয় তাহলে 'The' এর উচ্চারণ 'দি' হবে।
Example:
1.The orange
2.The apple
3.The answer
এখানে 'The' এর পরবর্তী প্রতিটি word vowel দ্বারা শুরু হয়েছে।তাই এখানে 'The' উচ্চারণ 'দি' হবে।
➤'The' কখন 'দ্যা' উচ্চারণ হবে-
'The' এর পরবর্তী যে শব্দ বা word টি থাকবে তার প্রথম অক্ষর যদি consonant হয় তাহলে 'The' এর উচ্চারণ 'দ্যা' হবে।
Example:
1.The cow
2.The problem
3.The question
এখানে 'The' এর পরবর্তী প্রতিটি word consonant দ্বারা শুরু হওয়ায় এখানে 'The' এর উচ্চারণ 'দ্যা' হবে।
কিছু গুরুত্বপূর্ণ কথা-
মজার বিষয় হচ্ছে 'The' এর পরবর্তী শব্দটির উচ্চারণ যদি ব্যঞ্জন ধ্বনির মতো হয় তাহলে কিন্তু 'The' এর উচ্চারণ 'দ্যা' হবে।
যেমন-
1.The school (দ্যা স্কুল)
2.The one (দ্যা ওয়ান)
এখানে one এর প্রথম অক্ষরটি vowel হওয়া সত্ত্বেও the এর উচ্চারণ 'দ্যা' হলো।কারণ one এখানে ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারিত হয়েছে।
আবার 'The' এর পরবর্তী শব্দটির উচ্চারণ যদি স্বরধ্বনির মতো হয় তাহলে কিন্তু 'the' এর উচ্চারণ 'দি' হবে।
যেমন:
1.The opening(দি ওপেনিং)
2.The Hour(দি আওয়ার)
এখানে Hour এর প্রথম অক্ষরটি consonant হওয়া সত্ত্বেও hour এর উচ্চারণ স্বরধ্বনির মতো হওয়ায় এখানে the এর উচ্চারণ 'দি' হয়েছে।

Comments
Post a Comment